কাতারে যানবাহনের জন্য আকর্ষণীয় ও বিশেষ নিবন্ধিত নম্বর প্লেট সংগ্রহের সুযোগ তৈরি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জেনারেল ডাইরেক্টরেট অব ট্রাফিকের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ‘সৌম’ (Sooum) অ্যাপের নির্ধারিত সেকশনে আগ্রহীরা তাদের পছন্দের নম্বর পাওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন। জেনারেল ডাইরেক্টরেট অব ট্রাফিকের ঘোষণা অনুযায়ী, আগামী ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০:০০ টা থেকে ‘সৌম’ (Sooum) অ্যাপের নির্দিষ্ট সেকশনে এসব নম্বরের জন্য আগ্রহ প্রকাশ বা ‘Express Interest’ অপশনটি চালু হবে।
প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে কর্তৃপক্ষ কিছু সুনির্দিষ্ট শর্ত নির্ধারণ করেছে। যদি কোনো নির্দিষ্ট নম্বরের জন্য কেবল একজন ব্যক্তি আবেদন করেন, তবে অন্য কোনো প্রতিযোগিতা ছাড়াই নির্ধারিত মূল্যে তিনি সেই নম্বরটি পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। পক্ষান্তরে, একাধিক ব্যক্তি একই নম্বরের জন্য আগ্রহ প্রকাশ করলে সর্বোচ্চ দরদাতার কাছে নম্বরটি বরাদ্দ দেওয়া হবে। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ট্রাফিক বিভাগ সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। এই পুরো নিলাম প্রক্রিয়ার ধাপগুলো নিচে তুলে ধরা হলো।
Leave a Reply