1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 7, 2026, 4:20 am

সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, October 26, 2026
  • 64 দেখা হয়েছে

রাষ্ট্রের বিদ্যমান কাঠামো ও ব্যবস্থায় পরিবর্তন না আনলে তারেক রহমানও শেখ হাসিনার অনুসৃত পথেই হাঁটবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ২৬ অক্টোবর সোমবার মুন্সিগঞ্জ শহরের কাচারি এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র পরিচালনার নেতৃত্বে পরিবর্তন এলেও স্বৈরতান্ত্রিক কাঠামো ও ব্যবস্থা অপরিবর্তিত রয়ে গেছে।

একইদিন দুপুরে মুন্সিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বিএনপির সমালোচনা করে বলেন, দলটি কখনোই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় সহযোগিতা করেনি। তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে অভিযোগ করেন যে, বিএনপি বর্তমানে নির্বাচনকে ঘিরে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা নির্বাচন কারচুপির পরিকল্পনা করছে। নাহিদ ইসলামের অভিযোগ, বিএনপি ইতোমধ্যেই নির্বাচন কমিশনকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালাচ্ছে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কীভাবে নিজেদের কব্জায় রাখা যায়, তা নিয়েও কাজ করছে দলটি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira