1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 5, 2026, 2:31 am

পোশাকশিল্পের অস্থিরতা দমনে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, November 2, 2026
  • 31 দেখা হয়েছে

পোশাকশিল্পে অব্যাহত অস্থিরতা ও নৈরাজ্য দমনে সরকারকে কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টের মাধ্যমে জামায়াত আমির উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে পোশাক কারখানাগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। তিনি স্পষ্ট করেন যে, কোনো মালিক বা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের বৈধ অধিকার আদায় করতে পারেন না। সাধারণ শ্রমিকরা এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন বলেও তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

ডা. শফিকুর রহমান আরও আশঙ্কা প্রকাশ করেন যে, একটি কুচক্রী মহল ও ষড়যন্ত্রকারীরা পরিস্থিতির সুযোগ নিয়ে পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে। এই অস্থিতিশীল পরিস্থিতি রুখতে সরকারকে জরুরি ভিত্তিতে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira