1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 10:22 am

ঢাকা ও চট্টগ্রামে জাতীয় গ্রিডে বড় বিদ্যুৎ বিপর্যয়

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, October 27, 2026
  • 65 দেখা হয়েছে

মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা ও চট্টগ্রামের জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। এই আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের আইসিটি ও অপারেশন পরিচালক রবিউল হাসান। বিপর্যয় কবলিত এলাকার মধ্যে সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, প্রেসক্লাব, মগবাজার, বনশ্রী ও খিলগাঁও উল্লেখযোগ্য। সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বিপর্যয় কেন হয়েছে তা এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। পাওয়ার গ্রিড কোম্পানির জনসংযোগ কর্মকর্তা জানান, পরিস্থিতি মোকাবিলায় কাজ চলছে। অন্যদিকে, বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিষয়টি নিয়ে সচিব ও মন্ত্রী পর্যায়ের আলোচনা চলমান রয়েছে। বিপর্যয় সম্পর্কে বিস্তারিত তথ্য দ্রুতই প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira