1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 4:07 am

প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, October 27, 2026
  • 43 দেখা হয়েছে

প্রধানমন্ত্রীর ভিশন ও উন্নয়ন পরিকল্পনাকে বাধাগ্রস্ত করতে একটি অদৃশ্য গোষ্ঠী ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ এ প্ল্যান’ ভিশন বাস্তবায়িত না করার জন্য কিছু রাজনৈতিক দল এবং গুপ্ত হিসেবে পরিচিত একটি পক্ষ বিভিন্ন ধরণের ষড়যন্ত্র করছে। তবে এসব চক্রান্ত করে উন্নয়ন কর্মকাণ্ড থামানো যাবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। যারা এরইমধ্যে গুপ্ত বলে আখ্যায়িত হয়েছে, তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।’।

নগরীর সৌন্দর্য ও পরিবেশ রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী ইতোমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা ও ঘোষণা দিয়েছেন। এই উদ্যোগ সফল করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, জনমানুষের সক্রিয় অংশগ্রহণের ফলেই মিরপুর ১০ নম্বর গোলচত্বরের দীর্ঘ ২৫ বছরের দখলকৃত ফুটপাত মুক্ত করা সম্ভব হয়েছে। এখন সেখানে অবৈধ হকারদের দৌরাত্ম্য বন্ধ হয়েছে, যা সাধারণ মানুষের সচেতনতার ফসল।

শফিকুল ইসলাম খান আরও বলেন, ফুটপাত এবং রাস্তা জনগণের অর্থে তৈরি করা হয়েছে, তাই এখানে হাঁটার অধিকার সাধারণ মানুষেরই। পর্যায়ক্রমে শহরের সকল ফুটপাত দখলমুক্ত করা হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অবৈধ দখলদারদের উচ্ছেদের মাধ্যমে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করাই সিটি করপোরেশনের লক্ষ্য।

সবশেষে তিনি মিরপুর ১০ নম্বর এলাকার মতো রাজধানীর অন্যান্য উন্নয়নমূলক কাজেও জনগণকে একইভাবে সহায়তার আহ্বান জানান। বর্তমান সরকারের গৃহীত প্রকল্পগুলো সফলভাবে সম্পন্ন করতে নগরবাসীকে সচেতন থাকার অনুরোধ জানান এই কর্মকর্তা। আপনারা ১০ নম্বরে যেভাবে সহায়তা করেছেন, একইভাবে বর্তমান সরকারের উন্নয়ন কাজেও আপনারা সহযোগিতা করুন।’।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira