1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 4:10 am

স্পেনে দ্রুতগামী দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ১০

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Wednesday, October 28, 2026
  • 56 দেখা হয়েছে

স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে মোরো এবং অর্গাজ পৌরসভার মাঝামাঝি এলাকায় দুটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টার কিছু সময় পর ঘটা এই ভয়াবহ দুর্ঘটনার পর নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া স্থানীয় টেলিভিশন ও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর এ দুর্ঘটনা ঘটে। তিনি কাস্তিয়া-লা মাঞ্চা মিডিয়াকেও বলেছেন, হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, ইরিও কোম্পানির একটি ট্রেনের সঙ্গে রেনফে পরিচালিত অপর একটি ট্রেনের ধাক্কা লাগে। ইরিওর ট্রেনটি মূলত মাদ্রিদ থেকে সেভিয়া রুটে চলাচল করছিল। দুর্ঘটনার পর ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট রুটের সব ট্রেনকে বিভিন্ন স্টেশনে থামিয়ে রাখা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করেছে আদিফ কর্তৃপক্ষ।

কাছের শহর উর্দায় অবস্থানরত মেয়র ম্যানুয়েল গালান স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে জানিয়েছেন, এই দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। প্রাথমিক তথ্যানুযায়ী, উর্দার নিকটবর্তী স্থানে দ্রুতগতির একটি ট্রেন পেছন দিক থেকে অন্য একটি ট্রেনকে ধাক্কা দিলে অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়। কাছের উর্দা শহরের মেয়র ম্যানুয়েল গালান স্পেনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম টিভিইকে বলেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর উদ্ধারকাজে সর্বশক্তি নিয়োগ করেছে স্পেনের জরুরি সেবা বিভাগ। এএফপিকে সংস্থার এক মুখপাত্র জানান, দ্রুত উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রয়োজনীয় সম্পদ কাজে লাগানো হচ্ছে। দুর্ঘটনাস্থলে দমকল বাহিনীর একাধিক দল, তিনটি হেলিকপ্টার এবং নিবিড় পরিচর্যার সুবিধাসম্পন্ন দুটি মোবাইল মেডিকেল ইউনিট পাঠানো হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে সরিয়ে নিতে ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira