জাপানে চারদিনের সরকারি সফর সফলভাবে সম্পন্ন করে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৮ মিনিট) তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে।
গত ২৬ অক্টোবর রাষ্ট্রীয় সফরে জাপান গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে মিলিত হন। এ সময় দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগের ক্ষেত্র প্রসারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও প্রধান নির্বাহীদের সাথে বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী।
সফরসূচির অংশ হিসেবে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথেও মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক নানা ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে সফরটি শেষ হলো।
Leave a Reply