1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 4:07 am

তাহসিফ সাউরির নিখোঁজ রহস্য: মায়ের কাছে শেষ বার্তায় কী ছিল

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, October 29, 2026
  • 38 দেখা হয়েছে

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বন্ধুর ডাকে বাসা থেকে নিচে নেমে নিখোঁজ হয়েছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৮৬। চিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণা। ৬ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল চলাচল শুরু।

এরপর তিনি আর ফিরে আসেননি। আলিফ-সাগর-রাফির নৈপুণ্যে বাংলাদেশের দ্বিতীয় সোনা। এমবাপের ‘রসিকতায়’ বড় ক্ষতির শঙ্কায় রিয়াল-লা লিগা।

ওইদিন রাত ১টা ৩৫ মিনিটে মায়ের কাছে পাঠানো শেষ বার্তায় তাহসিফ লিখেছিলেন, ‘মা, আসছি। ওই বার্তার পর থেকেই তার পরিবারের সঙ্গে তার সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর বুধবার ঢাকার তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ। এরপর বিকেল সোয়া ৫টার দিকে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান তার সঙ্গে যোগাযোগ করে নাম-পরিচয় নিশ্চিত হয়ে মরদেহ পাওয়ার কথা জানান। মেডিকেল কলেজের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই রাখার নির্দেশ বাতিল।

তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম জানান, নিখোঁজ হওয়ার ওইদিন সারা দিন তাহসিফ তার মায়ের সঙ্গে কেনাকাটা করেছিলেন এবং বাবার জন্যও উপহার কিনেছিলেন। সন্ধ্যায় পরিচিত এক জুনিয়র বন্ধু তাকে নিচে ডাকলে তাহসিফ তার মাকে বলেছিল, অল্প কথা বলেই সে উপরে ফিরে আসবে। কিন্তু সেই ফেরা আর হয়নি। নিখোঁজের বিষয়টি পুলিশকে সরাসরি জানিয়েছিলেন তাহসিফের বাবা। দাফন প্রক্রিয়া শেষে তিনি আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, আমি সরাসরি থানায় গিয়ে ছেলের খোঁজ করি।

এনায়েতুল করিমের ভাষ্য অনুযায়ী, তাহসিফ কোনো প্রকার মানসিক চাপে ছিলেন না এবং ঘটনার দিন তার আচরণ ছিল স্বাভাবিক ও ফুরফুরে। যদিও মাঝেমধ্যে তাহসিফ বলতেন যে, অজানা কোনো কারণে তার ভয় লাগছে। তবে ছেলের মৃত্যুর ঘটনায় নিজের বিশ্বাসের কথা জানিয়ে তিনি বলেন, প্রশাসনের তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য এবং জড়িতদের পরিচয় বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদী। গতকাল বিকেলে ছেলের খোঁজে তুরাগ থানায় যান এনায়েতুল। এনায়েতুল বলেন, আমার বিশ্বাস, তদন্তের মাধ্যমে সরকার সত্য উদঘাটন করে দোষীদের চিহ্নিত করতে পারবে।

মরদেহ উদ্ধারের সময় তাহসিফের সঙ্গে থাকা মোবাইল ফোন এবং ঘড়ি দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। তার বাবা জানান, তাহসিফের নাকে রক্ত থাকলেও শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি আরও বলেন, তাহসিফ ওই এলাকায় খুব একটা যাতায়াত করতেন না। তার ব্যক্তিত্ব ছিল ভদ্র ও মিশুক প্রকৃতির, সবার সঙ্গেই ছিল তার চমৎকার সম্পর্ক। তাহসিফের ওপর কোনো হুমকি ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, এমন কিছু আমার জানা নেই। টঙ্গীতে মাইক্রোবাসের ধাক্কায় মাদ্রাসাশিক্ষার্থী আহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ।

জানা গেছে, তাহসিফকে অতীতে শৃঙ্খলাভঙ্গের দায়ে বিমানবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সংবাদমাধ্যম নেত্র নিউজে কাজ করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের হয়নি, তবে পুলিশ মরদেহের তথ্য নিশ্চিত করার পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira