জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। কিন্তু নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। তবে উড্ডয়নের আগেই রানওয়েতে থেমে যায় সেটি।
ঘটনার বিবরণ অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে উড়োজাহাজটি টার্মিনাল ছেড়ে রানওয়ের দিকে এগিয়ে যায়।
কিন্তু উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর পাইলট ইমামুল ঘোষণা দেন যে, কারিগরি সমস্যার কারণে বিমানটি উড্ডয়ন করা সম্ভব হচ্ছে না। তিনি জানান, ত্রুটি মেরামতের জন্য দুইজন প্রকৌশলী কাজ করছেন। সমস্যার সমাধান হলে ফ্লাইটটি যাত্রা শুরু করবে। বর্তমানে বিমানটিকে ফিরিয়ে টারমাকে রাখা হয়েছে।
এই বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী দলের সদস্যরা রয়েছেন। নির্ধারিত সময়সূচী অনুযায়ী, ফ্লাইটটির বাংলাদেশ সময় রাত ১০টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। ২৬ অক্টোবর জাপানে পৌঁছানো প্রধানমন্ত্রীর এই সফরটি কারিগরি জটিলতায় অনাকাঙ্ক্ষিত বিলম্বের মুখে পড়ল।
Leave a Reply