
রাজধানীর ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে আজ শনিবার সকালে আফিয়া আক্তার (৬৮) নামের এক নারী ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন। এ ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত ছেলে তাহসিন আরিফকে (৩০) আটক করে হেফাজতে নিয়েছে। রাজধানীর ধানমন্ডিতে ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৬৮) নামে এক নারী নিহত হয়েছেন।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌহিদুর রহমান জানান, সকাল সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে গৃহকর্মী ও স্থানীয়দের তথ্যমতে তাহসিন তাঁর মাকে উপর্যুপরি আঘাত করেন। এতে রক্তক্ষরণ হয়ে আফিয়া আক্তারের মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের উদ্দেশ্যে তাঁর দেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এতে তাঁর মুখ ও গলা দিয়ে রক্তক্ষরণ হয়।’।
Leave a Reply