1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 4:09 am

ফ্রান্সে ফের দেশজুড়ে বিক্ষোভ, মোতায়েন ৭০ হাজার পুলিশ

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Saturday, October 31, 2026
  • 33 দেখা হয়েছে

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জনসেবার মান হ্রাস এবং প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সরকারের নেওয়া বিভিন্ন নীতির প্রতিবাদে ফের উত্তপ্ত ফ্রান্স। শনিবার হ্যালোইন উৎসবের দিন দেশজুড়ে নতুন করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। আগের সহিংস বিক্ষোভের পুনরাবৃত্তি ঠেকাতে দেশটির সরকার নজিরবিহীন নিরাপত্তার উদ্যোগ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাস্তায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন নীতিনির্ধারকরা।

বিক্ষোভের নেপথ্যে রয়েছে নানা দাবি। দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানের জরাজীর্ণ অবকাঠামো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের পাশাপাশি শ্রমিক সংগঠনগুলো এবং পুনরায় সক্রিয় হওয়া ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কর্মীরাও এতে যোগ দিয়েছেন। মূলত জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিই তাদের মূল লক্ষ্য।

দুই সপ্তাহ আগে ফ্রান্সে ছড়িয়ে পড়া বিক্ষোভের সময় সরকারি ভবন, বিভিন্ন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছিল। সেই পরিস্থিতির যেন আর সৃষ্টি না হয়, সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন। বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা বাহিনীকে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira