1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 6:05 am

লিবিয়ার শান্তি ও স্থিতিশীলতা নিয়ে সাদ্দাম হাফতারের সাথে কাতারের প্রতিমন্ত্রীর বৈঠক

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, August 28, 2026
  • 30 দেখা হয়েছে

লিবিয়ার বেনজাগি শহরে লিবিয়ান ন্যাশনাল আর্মির উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাদ্দাম খলিফা হাফতারের সঙ্গে বৈঠক করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল-খুলাইফি। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই আলোচনায় আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে।

বৈঠকে ড. আল-খুলাইফি লিবিয়ার অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখার বিষয়ে কাতারের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, লিবিয়ার জনগণের প্রত্যাশা পূরণের একমাত্র পথ হলো একটি শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান।

শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে জাতীয় ঐকমত্যের ওপর গুরুত্বারোপ করে কাতারের এই প্রতিমন্ত্রী জানান, লিবিয়ার সব পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে কাতার। একটি টেকসই ও সামগ্রিক রাজনৈতিক সমঝোতা অর্জনে আন্তর্জাতিক যে প্রচেষ্টা চলছে, তা সফল করতে কাতার তার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira