1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 6:17 am

জাতীয় সংসদে আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ে রুমিন ফারহানার কড়া সমালোচনা

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, August 27, 2026
  • 23 দেখা হয়েছে
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য ও জ্বালানি খাতের বেহাল দশা নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রশ্নোত্তরে অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে তিনি অভিযোগ করেন যে, লাগামহীন মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

রুমিন ফারহানা সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার তালিকার প্রসঙ্গ টেনে বলেন, বর্তমান সরকারের তিনটি প্রধান কাজের মধ্যে ছিল আইনশৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি খাতের নিশ্চয়তা প্রদান। কিন্তু বাস্তবে এর কোনোটিই অর্জিত হয়নি বলে তিনি দাবি করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, এ বিষয়ে কথা বলতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী হয় ব্যঙ্গ করেন, নয়তো বাকচাতুর্য দিয়ে প্রকৃত পরিস্থিতি আড়াল করার চেষ্টা করেন। তিনি ব্যঙ্গাত্মক সুরে মন্তব্য করেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন তিনজন মন্ত্রী রয়েছেন, তেমনি দেশের ৬৪ জেলায় ৬৪ জন আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রী নিয়োগ দিলে হয়তো পরিস্থিতির উন্নতি হতো। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থাকে তিনি নেতিবাচক ও উদ্বেগজনক বলে অভিহিত করেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: কিস্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বললে জানা যায়—বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন তিনজন মন্ত্রী আছেন, তেমন দেশের ৬৪ জেলায় ৬৪টা আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রী থাকলে মন্দ হতো না; বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এতোই ভালো (নেত।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira