1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 6:18 am

নেপালের বন্যায় কোনো বাংলাদেশি হতাহত হননি: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, August 27, 2026
  • 47 দেখা হয়েছে

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে। এ সময় তিনি প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালের এই প্রাকৃতিক দুর্যোগে গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেছেন। দুর্যোগের ক্ষয়ক্ষতি নিয়ে নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

খলিলুর রহমান আরও বলেন, তিনি নেপালের পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশি কোনো নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, সে বিষয়ে জানতে চেয়েছেন। যদি কোনো বাংলাদেশি নাগরিকের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়, তবে তা দ্রুত অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। সরকারের প্রস্তুতি ও খোঁজখবর নেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন যে, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের ক্ষতিগ্রস্ত হওয়ার খবর তাদের কাছে নেই।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira