নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের শোক প্রস্তাব উত্থাপনের পর চিফ হুইপ মো. নুরুল ইসলাম এটি উপস্থাপন করেন, যা পরে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এর আগে, নেপালের এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার এক শোকবার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। একই সঙ্গে দুর্যোগের এই কঠিন সময়ে নেপালকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
Leave a Reply