1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 5:11 am

চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সড়ক অবরোধে স্থবির জনজীবন

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, August 25, 2026
  • 92 দেখা হয়েছে

চট্টগ্রামে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে নগরের হালিশহর ঈদগাহ এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষের জেরে নগরের কদমতলী ও অলংকার মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকরা, যার ফলে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে ভোট গ্রহণ শুরু হলেও কেন্দ্রে অব্যবস্থাপনা এবং জাল ভোট দেওয়ার অভিযোগ তোলেন একদল শ্রমিক। এ নিয়ে শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করলে শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

সংঘর্ষের ঘটনায় হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনসহ মোট চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য দামপাড়া পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানান, ভোটকেন্দ্রের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ থেকেই মূলত এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে।

চট্টগ্রাম আন্তজেলা বাস মালিক সমিতির সচিব মনোয়ার হোসেন জানান, সংঘর্ষের সময় তাদের পর্যবেক্ষক দলের কয়েকজন সদস্যও আহত হয়েছেন। তিনি আরও বলেন, ইটপাটকেল ছোড়ার ঘটনার পর পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বর্তমানে সড়ক অবরোধের কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন এবং গুরুত্বপূর্ণ এই রুটগুলোতে যানবাহন চলাচল পুরোপুরি স্থবির হয়ে আছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira