ইউক্রেনের পক্ষত্যাগী উচ্চপদস্থ কমান্ডার রবার্ট শাগিভ ক্রাইমিয়ায় এক বিস্ফোরণে নিহত হয়েছেন। এই ঘটনায় ৩২ বছর বয়সী মারগারিটা রিউট নামের এক নারীকে গ্রেপ্তার করেছে রুশ নিরাপত্তা বাহিনী। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার দখলে থাকা ক্রাইমিয়া অঞ্চলে এই বিস্ফোরক ডিভাইসটি পেতে রাখা হয়েছিল। নিহত ৪৯ বছর বয়সী শাগিভ ক্রেমলিনের ব্ল্যাক সি ফ্লিটে কর্মরত ছিলেন। বিস্ফোরণের পরপরই সেভাস্তোপোল থেকে রিউটকে আটক করা হয়।
দ্য টেলিগ্রাফের তথ্যমতে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত একটি টেলিগ্রাম চ্যানেলের বরাতে জানা গেছে, শাগিভের যাতায়াতের পথে একটি ময়লা ফেলার বিনের ভেতর বিস্ফোরকটি রাখা হয়েছিল। তিনি পাশ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণটি ঘটানো হয়। বিকট শব্দে স্থানীয়রা প্রথমে এটিকে আবাসিক এলাকায় ড্রোন হামলা বলে ধারণা করেছিলেন। রাশিয়া ভিত্তিক ই২ডব্লিউ নিউজের ভাষ্যমতে, রিউট সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছেন এবং তাকে এই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তাদের দাবি, কিয়েভের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে, যদিও এই তথ্যের সত্যতা এখনো নিশ্চিত নয়। রিউট কীভাবে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত হলেন, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। হত্যাকাণ্ডের পর তার দেশ ছাড়ার পরিকল্পনা ছিল বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদের সময় হামলার জন্য অনুশোচনা বোধ করছেন কি না—এমন প্রশ্নের জবাবে রিউট সরাসরি ‘না’ বলে উত্তর দিয়েছেন।
রিউটের জন্ম রাশিয়ার ইরোস্লাভ-১ এলাকায় এবং তিনি সোচিতে বসবাস করতেন। নিয়মিত ক্রাইমিয়া সফর করতেন তিনি, এমনকি এসকর্টদের একটি ওয়েবসাইটেও তার উপস্থিতি পাওয়া গেছে। এর আগে ২০২৫ সালের জুলাই মাসে ট্রেনে ইউক্রেনপন্থি মন্তব্য করার দায়ে তাকে আটক করা হয়েছিল এবং রাশিয়ার সেনাবাহিনী অবমাননার অভিযোগে জরিমানা করা হয়েছিল। বর্তমানে বোমা হামলার অভিযোগ প্রমাণিত হলে রিউটকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে।
রিপোর্টে বলা হয়, বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত হন ৪৯ বছর বয়সী শাগিভ।
রাশিয়ান এসকর্টের পাতা বোমায় প্রাণ হারালেন ইউক্রেনের পক্ষত্যাগী উচ্চ পদস্থ একজন কমান্ডারের।
নিউ ইয়র্ক পোস্টের এক খবরে বলা হয়েছে, ইউক্রেনের কাছ থেকে রাশিয়া অনেক দিন আগেই দখল করে নিয়েছে ক্রাইমিয়া অঞ্চল।
সেখানেই ওই বিস্ফোরক ডিভাইস পেতে রেখেছিলেন ওই যুবতী।
তিনি পরে ক্রেমলিনের ব্লাক সি ফ্লিটে একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
এতে এত বিকট শব্দের সৃষ্টি হয় যে, প্রথমে লোকজন মনে করেন কোনো আবাসিক ভবনে ড্রোন হামলা হয়েছে।
Leave a Reply