1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 7:22 am

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম নারী ব্যাটার হিসেবে সেঞ্চুরি সোবহানার

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Sunday, October 11, 2026
  • 26 দেখা হয়েছে

ব্রিসবেনের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নতুন ইতিহাস গড়লেন সোবহানা মোস্তারি। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করার অনন্য গৌরব অর্জন করলেন তিনি। ইনিংসের ৪৬তম ওভারে অ্যানাবেল সাদারল্যান্ডের বল ঠেকিয়ে দ্রুত সিঙ্গেল নিয়ে তিনি যখন সেঞ্চুরি পূর্ণ করেন, তখন ড্রেসিংরুম ও মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। এর আগে ছেলেদের ক্রিকেটে গত আগস্টে ডারউইন টেস্টে তানজিদ হাসান সেঞ্চুরি করেছিলেন, যা ছিল অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ব্যাটারদের প্রথম সেঞ্চুরি। পপিং ক্রিজ ছুঁয়েও দৌড়ে গেলেন আরও অনেকটা।

ম্যাচের শুরুটা অবশ্য মোটেও সুখকর ছিল না। মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন চরম বিপাকে, তখন দলের হাল ধরেন সোবহানা ও অধিনায়ক নিগার সুলতানা। বিপর্যয় কাটিয়ে এই জুটি ২৪৩ বলে ১৯৫ রানের দুর্দান্ত এক পার্টনারশিপ গড়েন। ৬৬ বলে অর্ধশতক পূর্ণ করার পর সোবহানা ব্যক্তিগত শতকে পৌঁছান ১২৪ বলে। ১৩৪ বলের ইনিংসে ১৮টি চার হাঁকিয়ে ১১৮ রান করেন তিনি, শেষ পর্যন্ত ম্যাগান স্কটের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। ইনিংসের ৭.২ ওভারে ৮ রানে তাদের ৩ উইকেট ছিল না। পরে ১২৪ বলে নিজের সেঞ্চুরিও পেয়ে যান সোবহানা। সঙ্গে সঙ্গেই দৌড় শুরু করে দিয়েছেন নন–স্ট্রাইক প্রান্তে থাকা নিগার সুলতানা, তাঁর সঙ্গে দৌড় সোবহানা মোস্তারিরও।

অধিনায়ক নিগার সুলতানা শুরু থেকেই ছিলেন অবিচল। তিনি ১১৪ বলে ৭৪ রান করে অপরাজিত থেকে দলের স্কোরকে নিয়ে গেছেন সম্মানজনক অবস্থানে। পুরো ৫০ ওভার ব্যাট করে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ। এর আগে খেলা ছয়টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশের মেয়েরা কখনোই দুই শ রানের গণ্ডি পেরোতে পারেনি। সিরিজের প্রথম ম্যাচে দলটি করেছিল ১৫৩ রান। তাঁকে দারুণ সঙ্গ দিতে থাকেন অধিনায়ক নিগারও (১১৪ বলে ৭৪ রানে অপরাজিত)।

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের হয়ে এটি তৃতীয় সেঞ্চুরির রেকর্ড। এর আগে ফারজানা হক দুইবার এবং নিগার সুলতানা একবার তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন। সোবহানা এখন অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সেঞ্চুরি করা অষ্টম ব্যাটার হিসেবে নিজের নাম লেখালেন। সিরিজের এই ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের দৃঢ়তা বিশ্বক্রিকেটে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira