1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 7:51 am

আন্দোলন থামবে না, হুঁশিয়ারি ককরোচ প্রধান অভিজিৎ দীপকের

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Sunday, October 11, 2026
  • 16 দেখা হয়েছে

দিল্লির একটি আদালত রোববার ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে মুক্তি দিয়েছে। এর আগে শনিবার দিল্লিতে অবতরণের পর বিমান থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে আজ সকালে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। দিল্লি ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে বিচারক তাদের মুক্তির নির্দেশ দেন।

কারামুক্ত হওয়ার পরপরই মহারাষ্ট্রে নিজের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। তিনি জানিয়েছেন, সহকর্মী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা খুব শীঘ্রই এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন।

নিজের সমর্থকদের উদ্দেশ্যে দীপকে বলেন, সমর্থকদের ওপর দমন-পীড়ন চালানো হলেও এই আন্দোলন কোনোভাবেই থেমে যাবে না। ১০ অক্টোবর তারিখটিকে তিনি একনায়কতন্ত্রের পতনের সূচনা হিসেবে উল্লেখ করেছেন। গ্রামের বাড়ি যাওয়ার আগে দীপকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের সমর্থকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলেও এই আন্দোলন থামবে না। ১০ অক্টোবর দিনটিকে একনায়কতন্ত্র শেষের শুরু হিসাবেই ধরা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira