নরওয়ের ক্লাব ভাইকিংয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখ ৩-৩ গোলে ড্র করলেও ব্যক্তিগত অর্জনে নতুন উচ্চতা ছুঁয়েছেন হ্যারি কেইন। ম্যাচে জোড়া গোল করার সুবাদে ৩০ বছর বয়সের পর ইউরোপের এই শীর্ষ প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন ইংলিশ এই স্ট্রাইকার। ৩৩ বছর বয়সী কেইন ৪০ ম্যাচ খেলে এই কীর্তি গড়েছেন, যেখানে মেসির ৩৫টি গোল এসেছে ৪৮ ম্যাচে। বর্তমানে কেইনের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৬টি। ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করার মধ্য দিয়ে ৩০ বছর পেরিয়ে চ্যাম্পিয়নস লিগে কেইনের গোলসংখ্যা দাঁড়ায় ৩৬।
তালিকায় কেইনের সামনে এখন রয়েছেন করিম বেনজেমা, রবার্ট লেভানডোভস্কি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। এর মধ্যে বেনজেমার গোল সংখ্যা ৩৭টি। অন্যদিকে লেভানডোভস্কি ৬৪টি এবং রোনালদো ৬৮টি গোল নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন। লেভানডোভস্কি ও রোনালদোকে ধরাটা বেশ কঠিন চ্যালেঞ্জ হলেও কেইন বর্তমানে যে ছন্দে রয়েছেন, তাতে খুব দ্রুতই হয়তো বেনজেমাকে ছাড়িয়ে যেতে পারবেন তিনি।
রেকর্ডের পাতায় রোনালদোর আরেকটি কীর্তি ভাঙার অপেক্ষায় আছেন কেইন। চ্যাম্পিয়নস লিগে টানা নবম ম্যাচে গোল করেছেন তিনি, যা রুদ ফন নিষ্টলরয় ও লেভানডোভস্কির রেকর্ডের সমতুল্য। তবে টানা ১১ ম্যাচে গোল করার অবিশ্বাস্য রেকর্ডটি এখনো রোনালদোর দখলে। রোনালদোর সেই মাইলফলক স্পর্শ করতে কেইনকে আরও দুটি ম্যাচে গোল করতে হবে, আর রেকর্ডটি এককভাবে নিজের করে নিতে প্রয়োজন টানা তিন ম্যাচে গোল করা।
বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকেই কেইন দুর্দান্ত ফর্মে রয়েছেন। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করার পাশাপাশি ইংল্যান্ডকে বিশ্বকাপে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন। চলতি মৌসুমেও ৯ ম্যাচে আটটি গোল করেছেন এই তারকা। এমন দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তাকে এবারের ব্যালন ডি’অরের অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে।
Leave a Reply