1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 7:16 am

মেয়ের জন্মদিনে সামাজিক মাধ্যমে অপূর্বর আবেগঘন পোস্ট

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, October 16, 2026
  • 48 দেখা হয়েছে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তাঁর কন্যাসন্তান আনায়ার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন। ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) মেয়ের দুটি ছবি পোস্ট করে তিনি বিশেষ দিনটির কথা ভক্তদের জানান। ছবিগুলোর ক্যাপশনে মেয়ের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে অভিনেতা লিখেছেন, ‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন।’ আমাদের ছোট্ট রাজকন্যাকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা। মেয়ের জন্মের পর অপূর্বর জীবনটাই যেন বদলে গিয়েছে। কেমন কেটেছে এই এক বছর, সেই অনুভূতিও তুলে ধরেছেন অভিনেতা। তিনি লিখেছেন, ‘সময় কীভাবে চলে গেল, সত্যিই বুঝতে পারছি না। ঠিক এক বছর আগে আজকের দিনে তুমি আমাদের পৃথিবীতে এসেছিলে। আর সবচেয়ে সুন্দরভাবে সবকিছু বদলে দিয়েছিলে। মেয়েকে বড় হতে দেখা, তার চারপাশের পৃথিবীকে চিনতে শেখা, আর তার হাসি-আনন্দে ঘর ভরে ওঠার অভিজ্ঞতাকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে উল্লেখ করেছেন অপূর্ব। যেন অপূর্বদের হৃদয়ের রানির আসনে বসে আছে—এমন আবেগও প্রকাশ করেছেন এই অভিনেতা। মেয়ের মাথায় ছোট্ট মুকুটের ছবির প্রসঙ্গ টেনে অভিনেতা লিখেছেন, ‘আজ তোমার মাথায় হয়তো ছোট্ট একটি মুকুট শোভা পাচ্ছে, কিন্তু জন্মের ঠিক সেই মুহূর্ত থেকেই তুমি আমাদের হৃদয়ের মুকুট পরে আছ। তোমার জীবন যেন তোমার মতোই উজ্জ্বল, জাদুময় ও অমূল্য হয়ে ওঠে। বিয়ের চার বছর পর এই দম্পতির ঘরে আসে আনায়া। পোস্টের শেষে মেয়ের জন্য শুভকামনা জানিয়ে ‘বড় ছেলে’খ্যাত এই অভিনেতা লিখেছেন, ‘শুভ প্রথম জন্মদিন, আমার মিষ্টি ছোট্ট মেয়ে।

সামাজিক মাধ্যমে এই পোস্টটি করার পর থেকেই তারকা ও অনুরাগীদের ভালোবাসায় ভাসছেন অপূর্ব ও তাঁর কন্যা আনায়া। এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে প্রথমবার কন্যাসন্তানের বাবা হওয়ার খবর ভক্তদের সামনে নিয়ে এসেছিলেন এই অভিনেতা। উল্লেখ্য, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের বিভিন্ন ইতিবাচক ঘটনা নিয়ে ভক্তদের কৌতুহলের মাঝেই মেয়ের এই নতুন ছবি ও বার্তাটি ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। অভিনয় দিয়ে দর্শকের মন জয় করা এই অভিনেতার ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira