
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মঈন খান অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালের সিসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন। গত ২১ অক্টোবর বুধবার রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, ২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
Leave a Reply