1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 5:07 am

চলে গেলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Saturday, October 24, 2026
  • 34 দেখা হয়েছে

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান পরলোকগমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৪ অক্টোবর, শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে এই বিশিষ্ট রাজনীতিক ও সাংবাদিকের বয়স হয়েছিল ৮২ বছর।

১৯৪৯ সালের ২৫ সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিয়াজী পরিবারে শফিকুর রহমানের জন্ম। তিনি ১৯৬৫ সালে ফরিদগঞ্জ আলিয়া মাদরাসা থেকে কামিল (হাদিস) ডিগ্রি অর্জন করেন এবং ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে ১৯৭০ সালে স্নাতক ও ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে তিনি ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মেয়াদে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হন। ২০১৯ সালের ৩ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৬ আগস্ট পর্যন্ত তিনি জাতীয় সংসদে ফরিদগঞ্জবাসীর প্রতিনিধিত্ব করেছেন। তার মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira