শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে নতুন করে দুই হাজার ২৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড।
এ নিয়ে চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৩ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ২৩ হাজার ৯৪৮ জনে পৌঁছেছে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন।
উল্লেখ্য, গত বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা গিয়েছিলেন ৪১৩ জন। এছাড়া ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫৭৫ জন।
Leave a Reply