গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের (৯ অক্টোবর) প্রতিবেদন অনুযায়ী, এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ৩৪৯ জন শিশু আক্রান্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ১ হাজার ৪৩ শিশু মারা গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ১০৪ শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গজনিত জটিলতায় মোট ১ হাজার ১৪৭ জন শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ জন হামে আক্রান্ত হয়েছে এবং উপসর্গে ভোগা রোগীর সংখ্যা ১ হাজার ২৬৮ জন। বর্তমানে ১ হাজার ১৫২ জন শিশু হাসপাতালে নতুন ভর্তি হয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ২৫ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ২ হাজার ৮৯৩ এবং নিশ্চিত আক্রান্ত ২২ হাজার ১৯৭ জন। হাসপাতালে চিকিৎসা নেয়া মোট ১ লাখ ৮০ হাজার ৭৯ জন রোগীর মধ্যে ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছে।
Leave a Reply