1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 4:25 am

সিরিয়ায় জর্ডানের বিমান হামলা: নিহত অন্তত সাত

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, October 27, 2026
  • 57 দেখা হয়েছে

জর্ডানের কারাক প্রদেশের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় গত শুক্রবার ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই হামলায় অন্তত নয়জন নিহত এবং বহু মানুষ আহত হন। গির্জায় সেই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয়া লোকজনের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে সোমবার সকালে আল-জাদিদা গ্রামে অভিযান চালায় জর্ডানের নিরাপত্তা বাহিনী। প্রায় তিন ঘণ্টার দীর্ঘ গোলাগুলির পর তিনজনকে গ্রেপ্তার করা হয়। এই হামলার পর কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছিলেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ।

রাজার হুঁশিয়ারির পরপরই সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানায় বিমান হামলা শুরু করে জর্ডানের সামরিক বাহিনী। তাদের দাবি, সিরিয়া সরকারের সাথে সমন্বয় করেই এই অভিযান চালানো হয়েছে। তবে সিরিয়া এ দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। সিরীয় কর্তৃপক্ষের মতে, এটি একটি বিশ্বাসঘাতকতামূলক হামলা এবং এর বিরুদ্ধে তারা তদন্ত শুরু করেছে। সিরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে, জর্ডানের এই বিমান হামলায় একই পরিবারের পাঁচজন সদস্যসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে তিন শিশু ও এক নারী রয়েছেন। এই ঘটনার জেরে জর্ডানের সঙ্গে নিজেদের প্রধান সীমান্ত পারাপার পথ বন্ধ করে দিয়েছে সিরিয়া।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira