নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওডালা বাসস্ট্যান্ড এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। নিহতরা হলেন গাইবান্ধার উত্তর খাগুরা গ্রামের ইটভাটা শ্রমিক শফিকুল ইসলাম (৩৫) ও তার চার বছর বয়সী ছেলে বিপুল। ঘটনার সময় তারা সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সংঘর্ষের কবলে পড়ে আরও চারজন আহত হন। ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু, মোট ৪০৯।
কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, বুধবার ভোররাত ৪টার দিকে চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে উল্টোপথে আসা সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মিরপুর টেস্ট / ৯৯ রানে থাকা সাদমানকে অপেক্ষায় রাখল আলোকস্বল্পতা।
ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা সম্মিলিতভাবে উদ্ধারকাজ পরিচালনা করেন। রমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী।
আহতদের দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঢামেক হাসপাতালে দ্বিতীয় দিনে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট, দুর্ভোগে রোগীরা।
তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িত ট্রাকচালককে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয়। বিশ্ব মেতেছে বিটিএসের অ্যালবামে, টানা ৩১ সপ্তাহ বিলবোর্ড তালিকায়।
Leave a Reply