1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 5:43 am

মধ্যস্থতাকারীদের সাথে আলোচনায় বসতে দোহায় ইরানি প্রতিনিধিদল

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Sunday, November 1, 2026
  • 30 দেখা হয়েছে

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পরোক্ষ কূটনীতিতে ইতিবাচক অগ্রগতি দেখা দেওয়ার পর কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে এক ইরানি প্রতিনিধিদল। কাতারি একটি সংবাদপত্রের বারতায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আল-আরাবি আল-জাদিদের প্রতিবেদনে এক ইরানি সূত্রের সূত্রে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির একজন উপপ্রতিনিধিসহ পুরো দলটি কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ সহজ করতে দোহায় অবস্থান করছে।

এর আগে তেহরানে কাতারি প্রতিনিধিদলের সঙ্গে নিবিড় আলোচনার পরই এই কূটনৈতিক সাফল্য আসে। সেই বৈঠকের ধারাবাহিকতায় ইরানি আলোচক দল কাতারি প্রতিনিধিদের সঙ্গেই দোহায় সফর করে। সংবাদমাধ্যমটিকে সংশ্লিষ্ট সূত্রটি জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না; পুরো প্রক্রিয়াই মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষভাবে পরিচালিত করা হচ্ছে।

কাতার ও পাকিস্তানের যৌথ মধ্যস্থতা প্রক্রিয়ার বিষয়ে ওয়াকিফহাল সূত্রগুলো জানিয়েছে, দোহায় চলমান এই কূটনৈতিক প্রক্রিয়ায় শিগগিরই একটি মার্কিন প্রতিনিধিদল যোগ দিতে পারে। যুক্তরাষ্ট্র থেকে আসা প্রতিনিধিদলটি দোহায় পৌঁছানোর পর ইরানি আলোচকদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে পারে বলেও ধারণা দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য এই সমঝোতার আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌচলাচল নিরাপদ রাখা এবং তেহরানের জন্য প্রয়োজনীয় আর্থিক প্রণোদনার মতো প্রাথমিক বিষয়গুলোতে ঐকমত্য হতে পারে। এটি উভয় পক্ষকে একটি পূর্ণাঙ্গ আলোচনা পুনরারম্ভের সুযোগ তৈরি করে দেবে। পাশাপাশি এই চুক্তি বাস্তবায়নের গ্যারান্টার বা জামিনদার হিসেবে চীন ও রাশিয়া মূল ভূমিকা পালন করবে বলে উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira