1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 5:44 am

বিরোধীদের |: ‘মোদিকে পালাতে দেওয়া হবে না’, বিজেপির বিরুদ্ধে ভোটচুরির

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, November 2, 2026
  • 35 দেখা হয়েছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত এসআইআর বাতিলের দাবিতে রাজধানী দিল্লিতে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া জোট’।

রোববার ভোর থেকেই রামলীলা ময়দানে জোটের কর্মী-সমর্থকদের ঢল নামে। বিকেল ৩টার দিকে হুডখোলা গাড়িতে করে সমাবেশস্থলে পৌঁছান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এ সময় তার সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা এবং আইসা নেত্রী নেহা বোরার মতো শীর্ষস্থানীয় নেতারা।

সমাবেশে বক্তারা ক্ষমতাসীন বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটচুরির মতো গুরুতর অভিযোগ আনেন। রাহুল গান্ধী তার বক্তব্যে জ্ঞানেশ কুমারকে সরাসরি লক্ষ্যবস্তু করে বলেন, তাকে অবশ্যই নির্বাচন কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হবে এবং আইনি শাস্তির মুখোমুখি হতে হবে। তিনি দাবি করেন, জ্ঞানেশ কুমার ছাড়া নরেন্দ্র মোদির পক্ষে প্রধানমন্ত্রী থাকা কিংবা অমিত শাহের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা সম্ভব নয়।

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে রাহুল গান্ধী বলেন, অমিত শাহ আগে বলেছিলেন নরেন্দ্র মোদি কোথাও যাবেন না, কিন্তু আমি বলছি তিনি পালাতে পারবেন না। আমরা তাকে পালিয়ে যেতে দেব না। জ্ঞানেশ কুমারের পর যারা এই ভোটচক্রের সঙ্গে জড়িত, তাদের সবার বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পরিশেষে রাহুল গান্ধী দেশের সংবিধান রক্ষার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, সংবিধানকে ধ্বংস হতে দেওয়া হবে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira