1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 4, 2026, 9:43 am

৩১ হাজার ৯৯৯ টাকায় শাওমির নতুন রেডমি ১৭ ফাইভ–জি

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Wednesday, November 4, 2026
  • 7 দেখা হয়েছে

দেশের বাজারে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে শাওমি। রেডমি ১৭ ফাইভ–জি মডেলের এই হ্যান্ডসেটটিতে স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা দ্রুতগতির ইন্টারনেট ব্রাউজিং ও মাল্টিটাস্কিংয়ের সুবিধা দেয়। শাওমি বাংলাদেশের তথ্যমতে, ডিভাইসটিতে দীর্ঘ সময় ব্যবহারের জন্য রয়েছে ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। সেই সঙ্গে ৪৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তি থাকায় ফোনটি দ্রুত চার্জ করা সম্ভব। ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটি একবার চার্জে দীর্ঘসময় ব্যবহার করা সম্ভব। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।

ফোনটি শাওমির নিজস্ব হাইপারওএস ৩ অপারেটিং সিস্টেমে চলে। এতে ৬ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এর ৬.৯ ইঞ্চি বিশাল ডিসপ্লেতে ১২০ হার্ডজ রিফ্রেশ রেট থাকায় ভিডিও দেখা ও ছবি দেখার অভিজ্ঞতা হবে বেশ প্রাণবন্ত। ফটোগ্রাফির জন্য ফোনের পেছনে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ৬.৯ ইঞ্চি পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্ডজ হওয়ায় সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়।

দীর্ঘস্থায়ী সুরক্ষার জন্য ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং আইপি৬৪ ডাস্ট ও স্প্ল্যাশ রেজিস্ট্যান্স প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এতে ধুলোবালি বা পানির ছিঁটায় ফোন নষ্ট হওয়ার ঝুঁকি কম থাকে। দুটি ভিন্ন রঙে বাজারে আসা এই স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার ৯৯৯ টাকা। ফলে দীর্ঘদিন ব্যবহার করলেও ফোনটিতে দাগ পড়ে না এবং হাত থেকে পড়ে ভেঙে যায় না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira