1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 7:29 am

যাত্রাবাড়ীর মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, November 5, 2026
  • 12 দেখা হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে একই ঘটনায় জিজ্ঞাসাবাদের পর মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন ডিবিসির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষ।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া ২৩ নম্বর মামলাটিতে ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। যাত্রাবাড়ী থানার ২৬ আগস্ট ২০২৪ তারিখের একটি হত্যা মামলা দায়ের হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira