1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 8:21 am

চিকিৎসককে হেনস্তা ও লুটপাটের অভিযোগে গ্রেপ্তার দুই অভিনেতা

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, November 6, 2026
  • 16 দেখা হয়েছে

ভারতের কেরালা রাজ্যের কোচিতে এক চিকিৎসককে মারধর ও লুটপাটের ঘটনায় দুই অভিনয়শিল্পীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মালয়ালম সিনেমার পরিচিত অভিনেতা ও প্রযোজক বিবিন পেরুমপল্লি এবং অভিনেত্রী অতুল্য চন্দ্র। গতকাল বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। গত ২ নভেম্বর কোচির ভিট্টিলা এলাকার একটি অ্যাপার্টমেন্টে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ২ নভেম্বর কোচির ভিট্টিলা এলাকার একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত অভিনেতা রাসেল।

ভুক্তভোগী ৪১ বছর বয়সী ওই চিকিৎসকের অভিযোগ, অতুল্য চন্দ্র তাঁকে ফোন করে জানিয়েছিলেন যে তাঁর এক আত্মীয় অসুস্থ এবং জরুরি চিকিৎসার প্রয়োজন। পূর্বপরিচিত হওয়ায় চিকিৎসক নির্ধারিত অ্যাপার্টমেন্টে পৌঁছালে দেখেন সেখানে ১২ জন ব্যক্তি অবস্থান করছেন। অভিযোগ রয়েছে, সেখানে পৌঁছানোর পর তাঁকে ঘিরে ধরে মাদক ব্যবহারের মিথ্যা অজুহাতে এক নারীকে হেনস্তা করার দাবি তোলা হয়। একপর্যায়ে তাঁকে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অ্যাপার্টমেন্টে পৌঁছে তিনি দেখতে পান, সেখানে প্রায় ১২ জন অপেক্ষা করছেন।

চিকিৎসক তাঁর অভিযোগে জানিয়েছেন, বিবিন পেরুমপল্লি প্রথমেই তাঁর মুখে আঘাত করেন এবং অন্যরা এতে যোগ দেন। এ সময় অতুল্য চন্দ্র তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৩ লাখ ২৫ হাজার রুপি মূল্যের দুটি মুঠোফোন, একটি স্মার্টঘড়ি ও ওয়্যারলেস ইয়ারফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে সেখান থেকে কোনোমতে বেরিয়ে কোচির কদাভানথ্রা থানায় ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন ওই চিকিৎসক।

বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে বেআইনিভাবে আটকে রাখা, মারধর, অপরাধমূলক ভয় দেখানো ও ডাকাতির অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, কেন ওই চিকিৎসককে অ্যাপার্টমেন্টে ডেকে নেওয়া হয়েছিল এবং এর নেপথ্যে কোনো সুপরিকল্পিত ফাঁদ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কোনো মন্তব্য করতে চাচ্ছে না আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। অন্য অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে না পুলিশ।

গ্রেপ্তারকৃত বিবিন পেরুমপল্লি গত বছর মুক্তি পাওয়া মালয়ালম সুপারহিরো সিনেমা ‘লোকাহ: চ্যাপ্টার ১—চন্দ্র’-তে পুলিশের চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। এছাড়া তিনি ‘সীতা রামম’, ‘কিং অব কোঠা’ ও ‘ররশাচ’ সিনেমায় কাজ করেছেন। অন্যদিকে, অভিনেত্রী অতুল্য চন্দ্র ‘ডাইস ইরে’, ‘গানগান্ধর্বন’, ‘ইন্নালে ভারে’ এবং ‘উইর’ এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira