1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 7, 2026, 11:24 am

শর্টকাটে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, November 6, 2026
  • 21 দেখা হয়েছে

আইনপেশায় দ্রুত অর্থ উপার্জনের নেশা ভালো আইনজীবী হওয়ার পথে বড় বাধা বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা (ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ-২০২৬)-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এমন অভিমত ব্যক্ত করেন। এ সময় তিনি তরুণ আইনজীবীদের মক্কেলের আর্থিক অবস্থার চেয়ে ন্যায়বিচার নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

আইনমন্ত্রী বলেন, পেশাগত জীবনে সাফল্যের মূল চাবিকাঠি হলো কঠোর পরিশ্রম এবং সততা। আদালতে মক্কেলের দেওয়া ফি বা অর্থের চেয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার মানসিকতা নিয়ে কাজ করা প্রকৃত আইনজীবীর পরিচয়। মানবিক গুণাবলি অর্জনের ওপর জোর দিয়ে তিনি বলেন, সব সময় টাকার বিনিময়ে কাজ না করে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। প্রয়োজনে বিনা মূল্যে মামলা পরিচালনা এবং লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সেবা দেওয়ার জন্য তরুণদের উৎসাহিত করেন তিনি।

অনুষ্ঠানে নতুন প্রজন্মের প্রশংসা করে আইনমন্ত্রী আশা প্রকাশ করেন যে, আজকের তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’ সঠিক পথে থেকে দেশ ও সমাজকে সামনের দিকে এগিয়ে নেবে। তাদের নেতৃত্বে ভবিষ্যতের পথ অত্যন্ত প্রগতিশীল ও মসৃণ হবে বলেও তিনি বিশ্বাস করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira