1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 7, 2026, 10:58 am

সৌদিতে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের ৭ বাংলাদেশি নিহত

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Saturday, November 7, 2026
  • 13 দেখা হয়েছে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনায় পড়লে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। নিহতরা সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন এবং তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। তারা মদিনা থেকে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira