1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
August 8, 2026, 2:21 am

ভেনেজুুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৯০০, নিখোঁজ বহু

দেশীটিভি ডেস্ক ঃ
  • হালনাগাদ সময়ঃ Wednesday, July 1, 2026
  • 20 দেখা হয়েছে

ভেনেজুুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০০ জনে। আহত হয়েছে ১০ হাজারের বেশি। এখনও নিখোঁজ বহু মানুষ। এ তথ্য দিয়েছেন দেশটির জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ। তিনি বলেন, ভূমিকম্পে গৃহহীন হয়েছে ১৫ হাজার ৮শর বেশি মানুষ।

রয়টার্স জানিয়েছে, লা গুয়াইরায় ১৪টি এবং কারাকাস ও মিরান্দাসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকায় ৫৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

এদিকে, ভূমিকম্পের ৬ দিন পর লা গুয়াইরায় ধসে পড়া ভবনের নীচ থেকে ৩ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ তথ্য দিয়েছে জর্ডানের অনুসন্ধানী দল।

শিশুটিকে উদ্ধারের ঘটনাকে আশার একটি মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

যুক্তরাষ্ট্র, মেক্সিকোসহ আরও বহু দেশের আন্তর্জাতিক উদ্ধারকারী দল প্রশিক্ষিত কুকুর ও ভারী যন্ত্রপাতি দিয়ে জীবিতদের সন্ধানে কাজ করে যাচ্ছে। ২৪ জুন ভেনেজুয়েলায় ৭ মাত্রার ২টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira