1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
August 6, 2026, 11:24 pm

গাজায় ৩,৫০০ দফা যুদ্ধবিরতি লঙ্ঘন; আন্তর্জাতিক সম্প্রদায় এর দায় এড়াতে পারে না : বারগুতি

দেশীটিভি ডেস্ক ঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, July 2, 2026
  • 13 দেখা হয়েছে

ফিলিস্তিনি ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তফা বারগুতি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজায় তিন হাজার পাঁচশ’ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

তিনি আরও বলেন, দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যা থামায় নি, তারা সেখানে গণহারে মানুষ খুন করেই যাচ্ছে। তাঁর মতে,বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে সেই যুদ্ধবিরতির কোনো গুরুত্ব থাকে না।

বারগুতি বলেন,যুদ্ধবিরতি হওয়ার পর তা লঙ্ঘনের ফলে শত শত শিশুসহ এক হাজার ৬০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ এবং আরও তিন হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছেন।

ফিলিস্তিনের এই প্রভাবশালী নেতা বলেন, এই যুদ্ধের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় অবস্থান জরুরি। তিনি জোর দিয়ে বলেন,“যে-ই এই গণহত্যামূলক যুদ্ধ চলতে থাকার বিরুদ্ধে নীরব থাকবে,সে-ই এই অপরাধে শরিক বলে গণ্য হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira