1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
August 8, 2026, 6:18 am

পাকিস্তানে ফের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-ইরান

দেশীটিভি ডেস্ক ঃ
  • হালনাগাদ সময়ঃ Sunday, July 5, 2026
  • 18 দেখা হয়েছে

চলতি সপ্তাহেই আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের পরবর্তী দফার এই বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হবে।

সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (৪ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১১ জুলাই পাকিস্তানের আয়োজনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা, দেশটির জব্দকৃত সম্পদ এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এছাড়া ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেশটির পক্ষ থেকে আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদল চূড়ান্ত করা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৮ জুন ইরান ও যুক্তরাষ্ট্র লেবাননসহ পুরো অঞ্চলে চলমান সংঘাতের অবসান ঘটাতে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করে। পরে ২২ জুন সুইজারল্যান্ডে দুই দেশের কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগের দিন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়।এদিকে গত বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা পৃথকভাবে মার্কিন ও ইরানি আলোচকদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে সমঝোতা স্মারক-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

তিনি আরও বলেন, উভয় পক্ষই আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে এবং পরবর্তী বৈঠকের তারিখ দ্রুত নির্ধারণ করা হবে।

 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira