1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
September 22, 2026, 1:44 am

চীনে বজ্রঝড় ও বন্যায় নিহত ১০

দেশীটিভি ডেস্ক ঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, July 7, 2026
  • 41 দেখা হয়েছে

চীনের মধ্যাঞ্চলে প্রবল বজ্রঝড় ও দমকা হাওয়ায় অন্তত আটজন এবং দেশটির দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাত ও বন্যায় আরও দুজনসহ মোট ১০ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

চীনে প্রাকৃতিক দুর্যোগ একটি নিয়মিত ঘটনা। বিশেষ করে গ্রীষ্মকালে দেশের কোনো কোনো অঞ্চলে অতিভারি বৃষ্টিপাত ও বন্যা দেখা দেয়, আবার কোথাও তীব্র তাপপ্রবাহ থাকে।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির খবরে বলা হয়েছে, সোমবার মধ্য চীনের হুবেই প্রদেশের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় তীব্র বজ্রঝড়, দমকা হাওয়া আঘাত হানে।

প্রতিবেদনে বলা হয়, হুয়াংশি ও হুয়াংগাংসহ কয়েকটি শহরে সন্ধ্যার দিকে বজ্রঝড় ও প্রবল ঝড়ো হাওয়ায় অন্তত আটজন নিহত হয়েছে। এ সময় কয়েকটি এলাকায় টর্নেডোরও সৃষ্টি হয়। এছাড়া এখনোও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

সিসিটিভি জানিয়েছে, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং উদ্ধার অভিযান পুরোদমে পরিচালিত হচ্ছে।

এদিকে, টাইফুন মেসাকের কারণে দেশটির দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় সোমবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৪৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira