বাংলাদেশের বিপক্ষে আসন্ন প্রথম টেস্টের জন্য নিজেদের চূড়ান্ত একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ডারউইনের মারারা স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এই ম্যাচে কোনো চমক ছাড়াই শক্তিশালী দল সাজিয়েছে অজিরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি তাদের পূর্ণ শক্তির পেস আক্রমণ নিয়েই মাঠে নামছে।
দলের বোলিং ইউনিটে অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে থাকছেন অভিজ্ঞ দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। স্পিন আক্রমণের মূল দায়িত্ব পালন করবেন নাথান লায়ন। তবে একাদশে জায়গা হয়নি ব্যাক-আপ পেসার স্কট বোল্যান্ড ও কিপার-ব্যাটার জশ ইংলিশের। ব্যাটিং অর্ডারে ট্রাভিস হেডের সঙ্গে ইনিংস উদ্বোধনে দেখা যাবে জেক ওয়েদারল্ডকে এবং তিন নম্বরে নামবেন মার্নাস লাবুশেন। এছাড়া দলে সুযোগ পেয়েছেন ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে। অস্ট্রেলিয়ার চূড়ান্ত একাদশ: জেক ওয়েদারল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেয়ারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজেলউড।
Leave a Reply