1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 7, 2026, 8:21 am

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে আলোচনা চলছে: তথ্যমন্ত্রী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Wednesday, August 12, 2026
  • 93 দেখা হয়েছে

বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন কোনো সমস্যা নেই যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। বুধবার (১২ আগস্ট) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ কথা জানান।

এ সময় আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে তিনি সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দেন। বর্তমান সময়কে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, যুবকদের আত্মউন্নয়নে সরকার কাজ করছে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম জানান, যুবসমাজকে কেবল চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। তরুণ উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ সুবিধা এবং ট্রেড লাইসেন্স প্রাপ্তি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira