1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 6:36 am

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো ইতিবাচক সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, August 13, 2026
  • 106 দেখা হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে। এখনো সফরের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে নানা কাজে ব্যস্ত সময় পার করছেন। তবে ভারত সফরের বিষয়টি নিয়ে বাংলাদেশ আশাবাদী। আগামী মাসে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং হাতে এখনো প্রায় এক মাস সময় আছে। এই সময়ের মধ্যে অনেক কিছুই ঘটতে পারে বলে তিনি মন্তব্য করেন।

জুলাইয়ের অস্থিরতা প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, জুলাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি। তবে দুই দেশের সরকারপ্রধান যদি আলোচনার টেবিলে বসেন, তবে অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হয়েছে, এখন ভারত সেই সুযোগ কীভাবে কাজে লাগাবে তা তাদের ওপর নির্ভর করছে।

অন্যান্য কূটনৈতিক কার্যক্রমের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানির বিষয়ে সরকারি পর্যায়ে সফল আলোচনা হয়েছে। এছাড়া সিঙ্গাপুরে বর্জ্য থেকে জ্বালানি তৈরির একটি প্রকল্প তিনি পরিদর্শন করেছেন। জাপানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, উপযুক্ত সময়ে প্রধানমন্ত্রী জাপান সফর করবেন।

সরকারের গত ছয় মাসের কার্যক্রমের মূল্যায়ন করতে গিয়ে শামা ওবায়েদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকাকে সফল বলে অভিহিত করেন। তিনি বলেন, ডিপ্লোম্যাসির বিভিন্ন ধাপ সফলভাবে সম্পন্ন করতে মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ‘৬ মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় সফল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira