1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 6:13 am

ব্যাটারি রিকশা ও ই-বাইকের চার্জে বিদ্যুতের বিপুল চাহিদা, অবৈধ সংযোগে অভিযান

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, August 13, 2026
  • 74 দেখা হয়েছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, বর্তমানে রাত ১২টার পরও প্রায় ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের বিপুল চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। এই উচ্চ চাহিদার অন্যতম কারণ হিসেবে তিনি ব্যাটারিচালিত রিকশা ও ই-বাইককে দায়ী করেছেন, যা রাতে চার্জ দেওয়া হয়। মন্ত্রী আরও বলেন, এসব যানবাহনের চার্জ দেওয়ার জন্য একটি বড় অংশ অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে নেওয়া হচ্ছে। এমন অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে সরকার বর্তমানে অভিযান পরিচালনা করছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা: জরুরি অগ্রাধিকারসমূহ এবং একটি টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট গ্যাস সংকটের বিষয়টিও তুলে ধরেন। তিনি জানান, কারিগরি ত্রুটি ও আগুন লাগার পরপরই পাশে থাকা অন্য একটি এলএনজিবাহী জাহাজ দ্রুত সরিয়ে নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira