1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 6:28 am

ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, August 13, 2026
  • 72 দেখা হয়েছে

ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া সরকারের আর কোনো উপায় নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে তার ব্যক্তিগতভাবে কিছু করার নেই। এফএসআরইউ সচল না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব নয়। তিনি আরও বলেন, কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। টার্মিনালটি বিকল হয়ে পড়লে জোর করে তা দ্রুত সারিয়ে তোলার সুযোগ নেই। ইঞ্জিনিয়াররা যেভাবে পরামর্শ দেবেন, সে অনুযায়ী কাজ এগিয়ে নিতে হবে।

মেরামতের যন্ত্রাংশ বিদেশ থেকে আসার ২৪ ঘণ্টার মধ্যেই তা সাইটে পৌঁছে দেওয়া হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি জানান, এফএসআরইউ মেরামত করার মূল দায়িত্ব এর মালিকানা থাকা আমেরিকান কোম্পানির। তবে জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই সংকট নিরসনে দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন বলে তিনি আশ্বস্ত করেন।

মন্ত্রী বলেন, ‘কিছু কিছু জিনিস তো বুঝতে হবে, এটা আমাদের নিজের হাতের মধ্যে নেই।

এখন এফএসআরইউ খারাপ হয়ে গেছে, আমি তো জোরজবরদস্তি করে বলতে পারব না যে সারিয়ে দাও।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira