1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 7, 2026, 8:19 am

চলতি অর্থবছরেই সিটি করপোরেশন ও ইউপিসহ ৫টি নির্বাচন অনুষ্ঠিত হবে

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, August 14, 2026
  • 110 দেখা হয়েছে

চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভাসহ মোট পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান।

শ্রীমঙ্গলে রাস্তার উন্নয়ন কাজ, শহরের ময়লার ভাগাড় স্থানান্তর এবং পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মিতব্য আবাসন প্রকল্পের কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, পর্যটন নগরী মৌলভীবাজারকে অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের মাধ্যমে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, এই জেলাকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে পর্যটন নগরীর উন্নয়নে প্রায় ১ হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira