1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
September 18, 2026, 7:37 pm

কাতারে নির্মিত হচ্ছে প্রথম বৈদ্যুতিক গাড়ির কারখানা: জিসিসিতেও হবে রপ্তানি

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Saturday, August 15, 2026
  • 24 দেখা হয়েছে
মরুভূমির চরম আবহাওয়া উপযোগী বৈদ্যুতিক গাড়ি তৈরির লক্ষ্যে কাতারে প্রথমবারের মতো ইভি কারখানা স্থাপন করা হচ্ছে। ওয়াট ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি ও জেটিএ ইনভেস্টমেন্টের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে।

মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলের তীব্র গরম ও প্রতিকূল আবহাওয়ায় কার্যকর বৈদ্যুতিক গাড়ি (ইভি) তৈরির লক্ষ্যে কাতার নিজস্ব উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’-এর প্রতিবেদন অনুযায়ী, এই প্রকল্পটি কাতারের প্রযুক্তি ও শিল্প খাতে নতুন মাইলফলক হতে যাচ্ছে।

এই উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ওয়াট ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি’ (WEVC) এবং দোহাভিত্তিক ‘জেটিএ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট হোল্ডিং’ একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় কারখানা স্থাপন, প্রকৌশলগত উন্নয়ন এবং গাড়ি উৎপাদনের কাজ যৌথভাবে পরিচালিত হবে।

ওয়াট-এর প্রতিষ্ঠাতা নিল ইয়েটস জানান, মরুভূমির প্রচণ্ড তাপমাত্রায় ব্যাটারির কার্যক্ষমতা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। এটি মোকাবিলায় গাড়িগুলোতে উন্নত তাপ ব্যবস্থাপনা বা থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম যুক্ত করা হবে, যা বিশেষ কুলিং ও হিট ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যাটারির স্থায়িত্ব নিশ্চিত করবে।

জেটিএ-এর প্রধান নির্বাহী ড. আমির আলী সালেমি জাদেহ জানান, কাতার ও জিসিসি অঞ্চলের ভৌগোলিক বাস্তবতা এবং স্থানীয় চালকদের চাহিদাকে মাথায় রেখেই গাড়িগুলোর ডিজাইন ও ফিচার নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে কাতারের অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটানোই হবে এই প্রকল্পের মূল লক্ষ্য। পরবর্তীতে জিসিসিভুক্ত অন্যান্য আরব দেশ এবং আন্তর্জাতিক বাজারেও এখান থেকে উৎপাদিত গাড়ি রপ্তানির পরিকল্পনা রয়েছে।

এই প্রকল্পটি ‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’-এর লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি স্থানীয় সাপ্লাই চেইন শক্তিশালী করার পাশাপাশি গবেষণা ও উন্নয়ন (R&D) খাতে বিনিয়োগ বাড়াবে এবং প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরিতে সহায়ক হবে। মূলত হাইড্রোকার্বন বা জ্বালানি খাতের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থনৈতিক বৈচিত্র্যকরণ নিশ্চিত করাই এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira