1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 7, 2026, 7:21 am

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Saturday, August 15, 2026
  • 52 দেখা হয়েছে

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যা বিশিষ্ট একটি নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় ১৫ তলা বিশিষ্ট নবনির্মিত এই ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে কার্যক্রমের সূচনা করেন। এরপর তিনি মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বাসসের তথ্যানুযায়ী, নতুন এই ৫০০ শয্যা যুক্ত হওয়ার ফলে প্রতিষ্ঠানটির মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে। সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটিই এখন সবচেয়ে বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল।

উল্লেখ্য, ২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে রোগীর চাপ সামাল দিতে এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ধাপে ধাপে আরও ২০০ শয্যা বাড়ানো হয়। সর্বশেষ ১৫ তলা নতুন ভবনটি যুক্ত হওয়ার মাধ্যমে চিকিৎসা সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল।

বাসসের খবরে বলা হয়, দেশে স্নায়ুরোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করতে নতুন এই ৫০০ শয্যা যুক্ত হওয়ার ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira