জাতিসংঘের আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধার উপদেষ্টা গ্রুপ (INSARAG) থেকে ‘মিডিয়াম’ আন্তর্জাতিক শ্রেণিবিন্যাস বা সনদ অর্জন করেছে মিশরের সিভিল প্রটেকশন টিম। এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কাতারের আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল (লেখুইয়া)। প্রথম আরব প্রশিক্ষক দল হিসেবে অন্য একটি আরব দেশের দলকে প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড অর্জনে সহায়তা করার মাধ্যমে কাতার এক অনন্য রেকর্ড গড়েছে।
সনদ প্রদান অনুষ্ঠানে মিশরের সিভিল প্রটেকশন সেক্টরের সহকারী স্বরাষ্ট্র মন্ত্রী মেজর জেনারেল আমর মুস্তফা এল-বায়লি উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে দুই দেশের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা এবং ইনসারেগ-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
Leave a Reply