চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) মহাখালী কড়াইল টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান হবে। সরকার গ্যাসের সংকট নিরসনে কাজ করছে এবং কারিগরি ত্রুটি কমিয়ে আনা হয়েছে।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ নিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বিরোধীদলের সমালোচনা করে এসব সমস্যা সমাধানে তিন মাসের মধ্যে কার্যকর পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র ও জবাবদিহি থাকলে তবেই প্রকৃত উন্নয়ন সম্ভব।
জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে প্রধানমন্ত্রী জানান, আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ শুরু হবে। এছাড়া স্বাস্থ্যসেবা উন্নত করতে দেশের উপজেলার সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তর করবে সরকার।
Leave a Reply