1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 6:31 am

এয়ারটেল এখন সার্কেল: নতুন নামে রিয়েল কানেকশনের যাত্রা শুরু

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, August 17, 2026
  • 87 দেখা হয়েছে

বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক এয়ারটেল এবার নতুন নাম ‘সার্কেল’ হিসেবে আত্মপ্রকাশ করেছে। বন্ধুত্বের গভীর অর্থ এবং বাস্তব সম্পর্কের গুরুত্বকে কেন্দ্র করেই এই নতুন যাত্রার সূচনা। এয়ারটেল মনে করে, বন্ধুত্ব মানে কেবল পরিচিতি নয়, বরং এমন মানুষদের সান্নিধ্য যারা একে অপরের নীরবতা বোঝে, সাফল্যে আনন্দিত হয় এবং কঠিন সময়ে পাশে থাকে। এই দর্শনের ওপর ভিত্তি করেই বাংলাদেশে এয়ারটেলের নতুন পরিচয় সার্কেলের যাত্রা শুরু হলো।

দীর্ঘ সময় ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের গল্প, গান ও আড্ডার সঙ্গী হয়ে কাজ করছে। সময়ের সাথে তাল মিলিয়ে তরুণদের জীবনধারা ও চাহিদায় পরিবর্তন এসেছে, আর সেই পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখেই এয়ারটেল নিজেকে নতুনভাবে সাজিয়েছে। পুরোনো কানেকশনকে অটুট রেখে নতুন দিনের ডিজিটাল অভিজ্ঞতার সাথে গ্রাহকদের পরিচয় করিয়ে দেওয়াই এই পরিবর্তনের মূল লক্ষ্য। সার্কেল নিয়ে আসছে তরুণ প্রজন্মের জন্য সেরা অফার এবং আরও শক্তিশালী ডিজিটাল সুবিধা।

গ্রাহকদের জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো, এই পরিবর্তনে তাদের কোনো অসুবিধা হবে না। তোমার পরিচিত ০১৬ নম্বর একই থাকছে। এমএফএস ওয়ালেট, ব্যাংক অ্যাকাউন্ট, ট্রানজ্যাকশন ও ব্যক্তিগত তথ্য আগের মতোই নিরাপদ ও সচল থাকবে। বর্তমান গ্রাহকদের জন্য এই পরিবর্তন হবে একদম সহজ ও নিরবচ্ছিন্ন। অ্যাপ আপডেট করলেই স্বয়ংক্রিয়ভাবে অ্যাকটিভ হয়ে যাবে ‘My Cirkle App’ এবং বর্তমানে ব্যবহৃত ডিজিটাল সেবাগুলোও কোনো বাধা ছাড়াই আগের মতো সচল থাকবে।

পরিবর্তনটা কেবল নামে, সম্পর্কের অনুভূতিতে নয়। যারা আমাদের বোঝে, পাশে থাকে, আর যাদের সঙ্গে আমরা সত্যি নিজের মতো থাকতে পারি, তাদের ঘিরেই এগিয়ে যাবে সার্কেল। আমরা তোমাদের আরও কাছে এনেছি; এবার সেই কানেকশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি আরও সামনের দিকে। কারণ, সার্কেলের প্রতিশ্রুতি—রিয়েল কানেকশন সব সময় অন। এই নতুন যাত্রায় এয়ারটেলের পুরোনো গ্রাহকরা আগের মতোই সব সুবিধা উপভোগ করতে পারবেন, যা তাদের ডিজিটাল জীবনযাত্রাকে আরও সহজ ও আনন্দময় করে তুলবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira