1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 10:05 am

কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধান চালাতে চায় ইরান, দোহাকে অনুরোধ তেহরানের

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, August 17, 2026
  • 87 দেখা হয়েছে

কাতারে আটক তিন ইরানি পাইলটের বর্তমান অবস্থা ও তাদের অবস্থান নিশ্চিত করতে সেখানে একটি অনুসন্ধানকারী দল পাঠাতে চায় তেহরান। এই প্রতিনিধি দলের সদস্যদের কাতারে প্রবেশের অনুমতির জন্য দোহাকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ইরান। রোববার ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে কাতার কর্তৃপক্ষ বরাবরই কোনো ইরানি পাইলটকে আটক রাখার বিষয়টি অস্বীকার করে আসছে।

কাতারি কর্তৃপক্ষের ভাষ্যমতে, গত মার্চ মাসে ইরানের কয়েকটি যুদ্ধবিমান কাতারের আকাশসীমা লঙ্ঘন করেছিল। সেই সময় পাইলটদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধারকারী দল সেখানে একজনের দেহাবশেষ খুঁজে পায়। কাতার দাবি করেছে, ওই পাইলটের মরদেহ হস্তান্তর এবং উদ্ধার অভিযানের বিস্তারিত তথ্য যাচাইয়ের জন্য তেহরানকে আগেই আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু ইরান তখন কোনো সাড়া দেয়নি।

ইরানের বার্তা সংস্থা তাসনিম-এর প্রতিবেদন অনুযায়ী, সশস্ত্র বাহিনীর জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহ কাতারের বিরুদ্ধে পাইলটদের ফেরত দেওয়ার ক্ষেত্রে বারবার বাধা সৃষ্টির অভিযোগ তুলেছেন। তিনি জানান, ইরানি বিমানবাহিনীর একটি বিশেষজ্ঞ দল কাতারে প্রবেশের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে। এই পরিস্থিতিতে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে (আইসিআরসি) আহ্বান জানিয়েছেন বাঘেরজাদেহ। এছাড়া তিনি কুয়েতের বিরুদ্ধেও চার নাগরিকের বর্তমান অবস্থা সম্পর্কিত তথ্য গোপন করার অভিযোগ এনেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira